চট্টগ্রামে ‘অস্তপারের সন্ধ্যাতারায়’ অনুষ্ঠানে জাতীয় কবিকে স্মরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণদিবস উপলক্ষে গত বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায় রাইজ অ্যান্ড শাইন স্কুল, দক্ষিণ হাওয়া ও দখিনা প্রোডাকশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘অস্তপারের সন্ধ্যাতারায়’ শীর্ষক সাংস্কৃতিক স্মরণসন্ধ্যা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারহানা শারমিন এবং সঞ্চালনা করেন কবি ও নাট্যকার সায়েম উদ্দীন। স্মরণসন্ধ্যায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট নাট্যজন ও গল্পকার জাহেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইজ অ্যান্ড শাইন স্কুলের পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং আবৃত্তিশিল্পী মেজবাহ চৌধুরী।

অনুষ্ঠানে নজরুলের কবিতা আবৃত্তি ও অনুভূতি প্রকাশ করেন ইতি সর্ববিদ্যা পুষ্পা, গোলাম সাদেক, অর্ণব বড়ুয়া, মিরাজ, সাদেক, আদিত্য দাস, স্যামুয়েল, মিহিরসহ আরও অনেকে।

প্রধান আলোচক জাহেদুল আলম তাঁর বক্তব্যে নজরুলের যাপন ও জীবনবোধে সাম্যচেতনা, দ্রোহ, বঞ্চনা এবং তৎকালীন শাসকশ্রেণির অত্যাচার-নিপীড়নের নানাদিক তুলে ধরেন। তিনি বলেন, নজরুলের কবিতা ও গান আজও অবহেলিত মানুষের প্রেরণার উৎস।

সর্বশেষ