রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারুণ্য ক্রীড়া সংঘের উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল ২০টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি তরিকুর রহমান বাবুর উপস্থিতিতে এবং সাধারণ সম্পাদক তানভীরুল আলম রায়হানের পরিচালনায় সংগঠনের সদস্য, পৃষ্ঠপোষক ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় এ ঈদ সামগ্রি বিতরণ করা হয়।
ঈদ সামগ্রির মধ্যে রয়েছর একটি করে মুরগি, ৫ কেজি চাল, আড়াই কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২৫০ গ্রাম গুড়ো দুধের প্যাকেট এবং দুটি করে সেমাই প্যাকেট।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ শিবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ফায়সাল খান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক শাহদাত হোসেন ইমরান, সহ-দপ্তর সম্পাদক জিয়া উদ্দিন হৃদয়, সহ-অর্থ সম্পাদক মারুফুল ইসলাম তাহা এবং সদস্য নোমান ও মেহরাজ।









