চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন শতাব্দী ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে৷ সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা শেষে কমিটি ঘোষণা করা হয়।
ওইদিন সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে পুনরায় সাংবাদিক এম মাঈন উদ্দিন সভাপতি ও রনি ভৌমিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
২০২৬-২০২৭ বর্ষে নতুন কমিটিতে অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. আরিফ হোসাইন, সহ-সভাপতি এডভোকেট কামাল হোসেন শাহিন, জিয়াউল হক আজাদ। যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন, আশরাফ রুবাই, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আদিল রায়হান, সহ-অর্থ সম্পাদক শোয়েব হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক সহ-শিক্ষা সম্পাদক মো. শামসুদ্দোহা হাসান, মো। মুনতাসির আলম, ক্রিড়া সম্পাদক আবির হাসান আলবি, সহ-ক্রিড়া সম্পাদক আবু সাব্বির রাইহান, সানাউল্লাহ নাহিয়ান, প্রচার সম্পাদক মো. নাকিব খান ভুঁইয়া, সহ-প্রচার সম্পাদক মো. আবু হাসনাত, কৃষি বিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম, সহ-কৃষি বিষয়ক সম্পাদক মো. আশরাফ উদ্দীন, দপ্তর সম্পাদক গোলাম সরওয়ার, সহ-দপ্তর সম্পাদক রুপন নাথ, স্বাস্থ্য ও সেবা বিষয়ক সম্পাদক মো তানজিম মুহিত, সহ-স্বাস্থ্য, সেবা বিষয়ক সম্পাদক মো. ইউসুফ।
এছাড়া ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিমকে প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, ২০০০ সালে শতাব্দী ক্লাব প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক, শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নমূলক কর্মকান্ড করে যাচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠন









