ষোলশহরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ

চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনে অবস্থিত নগরফুল হলিডে বৈকালিক স্কুলের শাখায় প্রায় ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের সার্বিক সহযোগিতায় এবং লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের তত্ত্বাবধানে সম্প্রতি এ ফুড ডিস্ট্রিবিউশন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের ডিরেক্টর ও সিনিয়র গভর্নর অ্যাডভাইজর লায়ন তাহের আহমেদ, রিজিওন চেয়ারপার্সন (এইচকিউ-অ্যাডমিন) লায়ন ইলিয়াস সিরাজী, ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান, ক্লাব সেক্রেটারি লায়ন রুহি মোস্তফা, ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি লায়ন নুরনবী মিয়া এবং ফার্স্ট জয়েন্ট ট্রেজারার লায়ন সায়েদা ফাহমিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট ৩১৫বি-৪-এর সেক্রেটারি লিও সাজ্জাদ হোসেন সাগর, লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের প্রেসিডেন্ট লিও ইমাম হোসেন, রিজিওন ডিরেক্টর লিও আসিফুল ইসলাম, ক্লাব ট্রেজারার লিও তাপস নাথ, লিও নাজমুল রিফাত, লিও রিফাত এ নাইমা এবং লিও আল রিজোয়ান আহমেদ।

অনুষ্ঠানে লায়ন্স ও লিও নেতারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কল্যাণে কাজ করা সামাজিক সংগঠন ‘নগরফুল’-এর ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও নগরফুলের সঙ্গে সমন্বিতভাবে আরও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ