ঢাকা ১২ আসনের শপলা কলি নাহিদা সারওয়ার নিভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে রয়েছে এনসিপির গুরুত্বপূর্ণ ১৪ জন নারী প্রার্থীও।

আজ বুধবার (১০ ডিসেম্বর) দলের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়। প্রার্থী তালিকায় ১৪ জন নারীকে মনোনয়ন দিয়েছে দলটি।

এনসিপির মনোনয়নপ্রাপ্ত নারীরা –
১. মনিরা শারমিন (নওগাঁ-৫, সিরিয়াল: ২৫)
২. দিলশানা পারুল (সিরাজগঞ্জ-৩, সিরিয়াল: ২৮)
৩. দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) (সিরাজগঞ্জ-৪, সিরিয়াল: ২৯)
৪. ডা. মাহমুদা আলম মিতু (ঝালকাঠি-১, সিরিয়াল: ৪৭)
৫. তানহা শান্তা (ময়মনসিংহ-১১, সিরিয়াল: ৬২)
৬. ডা. তাসনিম জারা (ঢাকা-৯, সিরিয়াল: ৭৩)
৭. নাহিদা সারওয়ার নিভা (ঢাকা-১২, সিরিয়াল: ৭৫)
৮. ডা. তাজনূভা জাবীন (ঢাকা-১৭, সিরিয়াল: ৭৯)
৯. ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (ঢাকা-২০, সিরিয়াল: ৮২)
১০. সৈয়দা নীলিমা দোলা (ফরিদপুর-৩, সিরিয়াল: ৯১)
১১. ইসরাত জাহান বিন্দু (চাঁদপুর-২, সিরিয়াল: ১০৫)
১২. অ্যাডভোকেট হুমায়রা নূর (নোয়াখালী-৫, সিরিয়াল: ১০৯)
১৩. সাগুফতা বুশরা মিশমা (চট্টগ্রাম-১০, সিরিয়াল: ১১৪)
১৪. অ্যাডভোকেট মনজিলা সুলতানা (খাগড়াছড়ি, সিরিয়াল: ১২৩)

এদিকে ঢাকা ১২ আসনে শাপলা কলি হয়ে লড়বেন নাহিদা সারওয়ার নিভা। এনসিপি প্রকাশিত তালিকায় ৭৫ সিরিয়ালে তার নাম দেখা যায়।

নির্বাচন ঘিরে তাকে বেশ সক্রিয় দেখা গিয়েছে। তার ফেসবুক পেজেও সক্রিয়তা দেখা যায়। একটি পোস্টে তিনি তার ফটোকার্ড আপলোড করেন যাতে লেখা “অস্ত্র -চাঁদাবাজি -দুর্নীতির পুরাতন রাজনৈতিক দুষ্টচক্র ভেঙে দেওয়া হবে”।

অপরদিকে একই আসনে বিএনপির প্রার্থী হয়ে লড়বেন সাইফুল আলম নীরব।

তবে এ আসনে জামায়াতের হয়ে কে লড়বেন তা এখনো জানা যায়নি।

সর্বশেষ