বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা ও মিলনমেলা

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করেছে মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম, সংযুক্ত আরব আমিরাত। গতকাল রাতে শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী চৌধুরী ও শামসুল আরিফ ভূইয়া যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা মোঃ মহিউদ্দিন মোমিন এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুর উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ ওমর ফারুক, আশরাফুল ইসলাম সনি, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা খান, মোহাম্মদ ফরিদুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম খানসাব, নূর হোসেন খোকন ও মোঃ রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এ দিনটি বাংলাদেশের ইতিহাসে জাতীয় ঐক্য, সংহতি ও স্বাধীনতার পক্ষে গণআন্দোলনের এক অনন্য অধ্যায়। বক্তারা দেশপ্রেম, গণতন্ত্র ও দলীয় আদর্শে অবিচল থাকার আহ্বান জানান।

এছাড়া সভায় বক্তারা নিজ এলাকা মিরসরাই বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নুরুল আমিনের পক্ষে সমর্থন ও ভোট প্রদানের আহ্বান জানান।

সর্বশেষ