বিএনপি নেতা আলমগীরের বিভিন্ন মন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

মিরসরাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাসাস মিরসরাই উপজেলার সহ সভাপতি ও ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলমগীর।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার আবুতোরাব বাজারের বিখ্যাত জগন্নাথধাম পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ ৩০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এসময় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
তিনি বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপি সরকারের আমলে অতিতেও সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেছে, আগামীতেও করবে।

তিনি আরও বলেন, আবহমান কাল থেকে শুরু করে আমাদের এ অঞ্চলে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করেছে। কখনো টু শব্দ হয়নি। হিন্দু মুসলিম ভাই ভাই। ধর্ম যার যার হলেও এ উৎসব আমাদের সবার।

জগন্নাথধাম ছাড়াও মঘাদিয়া রমনি মোহন বনিক বাড়ি মন্ডপ, মঘাদিয়া বড় বণিক বাড়ি মাতৃমন্দির, মঘাদিয়া হিন্দুপাড়া শারদীয় দুর্গা মন্দির, দাসপাড়া দূর্গা মন্দির ও মাস্টারপাড়া দূর্গা মন্দির পরিদর্শন ও এসব পূজামণ্ডপের প্রত্যেকটিতে নগদ ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন তিনি। এসময় প্রতিটি পূজা মন্ডপে অসহায় দরিদ্রদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেন তিনি। এর আগে মন্ডপগুলোর শোভাবর্ধনের জন্য বিভিন্ন প্রজাতির ফুলগাছ বিতরণ করেন তিনি।

মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল্লাহ, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিল্লাহ হোসেন চৌধুরী, উপজেলা যুবদল নেতা আজাদ হায়দার চৌধুরী রাজিব, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ, ইউনিয়ন যুবদল নেতা আবুল কালাম, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সিনিয়র সভাপতি (প্রস্তাবিত) এছাক মিয়া প্রকাশ খানসাব, মঘাদিয়া ৪ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি তারেক হোসেন, মঘাদিয়া রমনি মোহন বনিক বাড়ি মন্ডপের সভাপতি বাসুদেব বনিক, রিংকু বনিক, মঘাদিয়া বড় বণিক বাড়ি মাতৃমন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব বনিক রানু, সাধারণ সম্পাদক হৃদয় বণিক প্রমুখ।

সর্বশেষ