মিরসরাইয়ে রয়েল গ্ৰুপ সমবায় সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নে রয়েল গ্ৰুপ সমবায় সমিতির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বুধবার ( ১৮ মার্চ) বিকেলে উপজেলার বামনসুন্দর এলাকায় শতাধিক মানুষের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।

সমিতির প্রধান উপদেষ্টা জসিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা নাছির উদ্দিন, প্রধান ক্যাশিয়ার ইকবাল হোসেন, সমিতির সভাপতি মিজানুর রহমান রিয়াদ, সহ-সভাপতি মো. তারেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন, সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম জিদু এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ প্রমুখ।

রয়েল গ্ৰুপ সমবায় সমিতির প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন বলেছেন, ‘সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের সামাজিক উদ্যোগ মানুষের মাঝে আনন্দ ও সহমর্মিতা ছড়ানোর পাশাপাশি আমাদের সমাজকে আরও শক্তিশালী করে। আমরা আশা করি এই ক্ষুদ্র উপহারগুলো ঈদ আনন্দকে আরও উজ্জ্বল করবে এবং মানুষের মুখে হাসি ফোটাবে। রয়েল গ্ৰুপ সমবায় সমিতি ভবিষ্যতেও এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।’

প্রসঙ্গত : ২০১৪ সালে যাত্রা শুরু করা রয়েল গ্ৰুপ সমবায় সমিতি এ পর্যন্ত বিভিন্ন উন্নয়নমূলক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। এর মধ্যে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং উন্নয়নমূলক প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

 

 

সর্বশেষ