মিরসরাইয়ে নাহার এগ্রোতে ডেঙ্গু প্রতিরোধে কর্মকর্তাদের সাথে স্বাস্থ্য শিক্ষা মতবিনিময়

মিরসরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে নাহার এগ্রোর কর্মকর্তাদের স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) নাহার এগ্রোতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার কর্মকর্তাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন।

এ সময় তিনি অফিস ও আশপাশের এলাকায় জমে থাকা পানি দ্রুত অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ার, ড্রাম, বালতি, কৌটা, ডাবের খোসাসহ বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি পরিষ্কার করা এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকা জরুরি। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও তিনি সবাইকে আহ্বান জানান।

এ সময় ফাতেমা আক্তার ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট ও সচেতনতামূলক প্রচারের জন্য নাহার এগ্রোর কর্মকর্তাদের অনুরোধ করেন। তিনি আরো বলেন, নাহার গ্রুপের আশপাশে পরিবেশ সুরক্ষা এবং ডেঙ্গু উপসর্গ যেন ছড়াতে না পারে তার জন্য সচেতন থাকতে হবে।

সর্বশেষ