বিএনপি দেশের সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চায় : ব্যারিস্টার মীর হেলাল 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘গত ১৭ বছর স্বৈরশাসক বাংলাদেশের মানুষকে শোষণ করেছে। দেশের মানুষ ফুঁসে ওঠে একটি অভ্যুত্থান করেছেন। ছাত্ররা সেই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সামনের সারি থেকে। যেই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে, সেই বাংলাদেশকে নতুনভাবে সাজাতে হবে। এটা কারও একার পক্ষে সম্ভব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। বিএনপি দেশের সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চায়’

শনিবার (১৫ মার্চ) হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই দেশনায়ক তারেক রহমানকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। আজকের বাংলাদেশ যদি নিরাপদ হয়, আগামীর বাংলাদেশ নিরাপদ হবে, আমাদের সন্তানদের ভবিষ্যত নিরাপদ হবে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ গড়ার জন্য সচেতন থাকতে হবে। এজন্য সুষ্ঠু ভোটের সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে, সেই নির্বাচন সকলের জন্য অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক যাতে হয় সেটা নিশ্চিত করতে হব।

হাটহাজারী পৌরসভা ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুনুর রশীদ অলির সভাপতিত্বে, সাধারন সম্পাদক মো. আব্দুল এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক আলহাজ্ব জাকের হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ শুক্কুর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি,হাটহাজারী পৌরসভা বিএনপি  যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান দৌলত, যুগ্ম আহবায়ক শাহেদুল আজম শাহেদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট রিয়াদ, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরান চৌধুরী, হাটহাজারী পৌরসভা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম চৌধুরী রকি, সদস্য সচিব মো. শাহেদ খাঁন, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী আবদুল মুবিন, হাটহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আরফিন সাইফুল, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মো. রুবেল, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,পৌর বিএনপির সদস্য মো. হাবিববুর রহমান, ৩নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আবছার, ৩নং ওয়ার্ড ছাত্রদল এর সভাপতি হোসাইন, সাধারণ সম্পাদক মোজাহের, সহ সভাপতি এনাম শিকদার, সহ সাধারণ সম্পাদক সরওয়ার, সদস্য রুবেল, তারেক, সাদ্দাম, শুক্কুর, ইমন ফাহাদ, মাজেদ, মারুফ সহ প্রমুখ।

সর্বশেষ