মঘাদিয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

মিরসরাইয়ের ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) আবুতোরাব বাজারে এ সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মঘাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল কাইয়ূমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন।

বক্তারা বলেন, বিপ্লব ও সংহতি দিবসের চেতনা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরণা জোগায়। অতীতের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় নেতারা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে ঐক্য, শৃঙ্খলা ও নিয়মিত সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান। তারা আরও বলেন, প্রতিটি ইউনিটকে সক্রিয় করা, ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ছড়িয়ে দিতে হবে।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী যুব সংগ্রাম পরিষদের আহ্বায়ক এসএম সুমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মো. সবুজ, কৃষকদলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শাহীন ও যুবদল নেতা নুর মোহাম্মদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মামুন, ছাত্রদল নেতা ইরফান উদ্দিন, রিয়াদসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা। বক্তারা গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বশেষ