মঘাদিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি ও মতবিনিময় সভা

মিরসরাইয়ের ১১ নং মঘাদিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মঘাদিয়া ইউনিয়ন শাখার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ও উপজেলা যুবদলের সদস্য আজাদ হায়দার চৌধুরী রাজিবের সঞ্চালনায় এতে সভাপতির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য দিদারুল আলম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে মো: আলমগীর বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রোড়ম্যাপ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। নির্বাচন নিয়ে দেশী বিদেশী ষড়যন্ত্র রুখে দিতে তফসিল ঘোষণার আগেই বিএনপি প্রাথমিক একক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মিরসরাই আসনে দল ১৭ বছর মাঠের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখায় নুরুল আমিন চেয়ারম্যানকে মূল্যায়ন করেছে। প্রাথমিক মনোনয়ন পেয়ে ইতোমধ্যে তিনি চেয়ারম্যান গ্রুপের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণা করেছেন। এখন সময় এসেছে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা, জেল জুলুমের শিকার হওয়া বিভিন্ন ইউনিয়নের ত্যাগী নেতাদের মূল্যায়নের। মঘাদিয়া ইউনিয়নে আমরা যারা বিএনপির একনিষ্ট কর্মী আছি, তারা প্রত্যেকে তাদের ত্যাগের যথাযথ মূল্যায়ন চায়, প্রাপ্য সম্মান চায়। এর বাইরে আমাদের আর কোন চাওয়া নাই।

তিনি বলেন, আমরা ধানের শীষের কর্মী। দলের বাইরে গিয়ে নির্বাচন করার কোন সুযোগ নেই। ধানের শীষের কান্ডারি নুরুল আমিন চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করতে আমরা মঘাদিয়া ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। দেশ নায়ক তারেক রহমানকে এ আসন আমরা উপহার দিব। কিন্তু আমাদের নেতাকর্মীদেরও কিছু চাওয়া পাওয়ার বিষয় আছে। নিশ্চয়ই ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান ত্যাগীদের মূল্যায়ন করবে বলে আমরা আশাবাদি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পদক আবু জাফর, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, প্রাস্তাবিত যুগ্ম সম্পাদক মো. শহীদ, মঘাদিয়া যুবদলের যুগ্ম আহবায়ক রিপন, যুবদল নেতা জাবেদ, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন ভেন্ডার, ৭ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি তাজুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কাশেম, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন, মিরসরাই উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সদস্য আলাউদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের প্রাস্তাবিত যুগ্ম সম্পাক আবু ইসহাক খানসাব, ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম মনাই, ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি তারেক, সাধারণ সম্পাদক হানিফ, ৫ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি নুর ছাপাসহ প্রমুখ।

সর্বশেষ