শাহীদ চৌধুরীর পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচির শুরু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং “নিরাপদ মিরসরাই গড়ার” অঙ্গীকার নিয়ে মিরসরাই উপজেলা ব্যাপী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচির সূচনা করেছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম-১ আসনের মনোনয়নপ্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে ১৬ নং সাহেরখালী ইউনিয়নের নিজ বাড়ির প্রাঙ্গণে হযরত ইদ্রিস মিয়া (রহ.)-এর কবর জিয়ারতের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এরপর তিনি ডোমখালী সমিতির বাজার, ডোমখালী জেলেপাড়া, গজারিয়া বাজার ও সাহেরখালী বাজারে গণসংযোগে অংশ নেন এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি ও তার প্রণীত “নিরাপদ মীরসরাইয়ের রূপরেখা” সম্বলিত লিফলেট বিতরণ করেন।

শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, “তারেক রহমান বলেছেন—সবার আগে বাংলাদেশ। সেই আহ্বান ধারণ করে আমি আমার নিজ ইউনিয়ন থেকে ধানের শীষের প্রচারণা শুরু করেছি। ক্রমান্বয়ে মিরসরাইয়ের ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় পদযাত্রা, গণসংযোগ ও মতবিনিময় সভা করব।”

তিনি আরও বলেন, “আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ধানের শীষের ভোট চাইব। মিরসরাইয়ের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে জানব এবং তারেক রহমানের বার্তা পৌঁছে দেব। আশা করি দল-মত নির্বিশেষে মিরসরাইবাসী আমাদের এই কর্মসূচিতে পাশে থাকবেন।”

শাহীদুল ইসলাম চৌধুরীর পদযাত্রার এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।

সর্বশেষ