শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান প্রত্যাশী মোহাম্মদ শাহেদ।এসময় তিনি পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন মণ্ডপে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন।
রোববার (৮ অক্টোবর) থেকে সপ্তমী, অষ্টমী ও নবমী তিনদিন পর্যন্ত উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে এই বস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়
পরিদর্শনকালে মোহাম্মদ শাহেদ বলেন, ‘আনোয়ারা আমাদের সবার। এখানে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। উৎসব সবার,আনন্দও সবার। আমি আনোয়ারার সকল ধর্ম-বর্ণের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করি।’
তিনি আরও বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আনোয়ারাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে সবার সহযোগিতায় আমি কাজ করে যেতে চাই।আপনারা আমাকে একবাত সুযোগ করে দিলে আমি আপনাদের নিয়ে একসাথে আনোয়ারাকে একটি মডেল আনোয়ারা হিসেবে কাজ করার চেষ্টা করব।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









