ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকায় দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়াহেদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, ভাষা শহীদদের রুহের মাগফিরাত এবং জাতীয় ঐক্য ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হেদায়েত উল্লাহ। মোনাজাতে উপস্থিত নেতাকর্মীরা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উত্তরজেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস উদ্দীন মাসুদ, ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা খোরশেদ আলম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের, যুবনেতা রেজাউল করিম বাবু ও তসলিম উদ্দীন ফারুক, ছাত্রদল নেতা মনিরুল ইসলাম শাকিল, নিজামপুর কলেজ ছাত্রদলের সহ সভাপতি সাইমুম হোসেন রিতিক ও কামরুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রমজান আলি এবং যুবনেতা সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে ইফতারে অংশ নেন উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসী। আয়োজকরা জানান, ভাষা শহীদদের স্মরণে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









