উত্তর মাদার্শা নুর খলিফা জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

হাটহাজারী উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী নুর খলিফা জামে মসজিদ পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৮) সম্প্রতি সম্পন্ন হয়েছে।

নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ ইউছুপ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমাজসেবী মো. শফিউল আজম মির্জা এবং অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক মো. আজিজ খান ববি।

নির্বাচন পরিচালনা করেন সাবেক সভাপতি ও বিশিষ্ট হিতৈষী মো. আবদুল মালেক, কার্যকরী কমিটির সাবেক কর্মকর্তা মো. তসলিম উদ্দিন, এম জি কিবরিয়া ও মো. মিসাদুর রহমানসহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কমিটির সভাপতি মো. আবদুল মালেক, সাধারণ সম্পাদক মো. মাহবুল আলম, অর্থ সম্পাদক মো. মোজাম্মেল হক মামুন, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুসল্লি ও গন্যমান্য অতিথিরা।

সবশেষে নব নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি এবং সাবেক পরিচালনা কমিটির কর্মকর্তারা সুষ্ঠু ও সুন্দরভাবে মসজিদ পরিচালনার জন্য দোয়া ও মোনাজাত করেন। পাশাপাশি মসজিদ ও কবরস্থানের উন্নয়নের স্বার্থে দেশ-বিদেশের সকলের সহযোগিতা কামনা করেন।

নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. ইউছুপ, সাধারণ সম্পাদক মো. শফিউল আজম মির্জা এবং অর্থ সম্পাদক মো. আজিজ খান (ববি) এলাকাবাসী ও মুসল্লিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ