বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে মঘাদিয়ায় গণসংযোগ ও বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা আলমগীর

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন বিএনপি নেতা মো. আলমগীর। এ সময় তিনি বিভিন্ন মাদরাসা, মন্দির এবং অসহায় ও অসচ্ছল ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান করেন। শুক্রবার (৬ নভেম্বর) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগ করেন। গণসংযোগকালে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের আর্থিক অনুদান দেন তিনি।

এ সময় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউনুছিয়া মাদরাসায় ২৫ হাজার টাকা, সুধন কবিরাজ বাড়ি মন্দিরে ১০ হাজার টাকা এবং কাজীর তালুক মদিনাতুল উলুম দাখিল মাদরাসার জমি ক্রয়ের জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি।

এ ছাড়া লাকি নামের এক নারীকে ঘর মেরামতের জন্য ৩ হাজার টাকা, ৪ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনকে পায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন। মেয়ের বিয়ের জন্য রাবেয়া আক্তারকে ৩ হাজার টাকা এবং অসুস্থ আবু ছালেকের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন মো. আলমগীর।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কালাম, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাক এছাক মিয়া খানসাব, সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, ইউনিয়ন কৃষকদলের সদস্য আবুল কালাম, সাবেক মেম্বর জামাল উল্লাহ, উত্তর জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিল্লাত হোসেন, মিরসরাই থানা যুবদলের সদস্য আজাদ হায়দার রাজিব, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল হক, যুগ্ম আহবায়ক রিপন, ছাত্রনেতা রাহাত রাফি, আলী আজম প্রমুখ।

সর্বশেষ