গাউসুল আজমের (রা.) ওরশ শরীফ পালিত হবে খানকায়ে আমানতীয়া শরিফে

বিশ্বখ্যাত ওলী হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী (রা.)-এর ওরশ শরীফ (ফাতেহা ইয়াজদাহুম) উপলক্ষে আগামীকাল শুক্রবার দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফ।

কুতুবুল আকতাব শাহান শাহে বেলায়ত হজরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরিফ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ আধ্যাত্মিক মাহফিলে ধর্মীয় আলোচনা, জিকির ও ইবাদতের পাশাপাশি বাদ আসর অনুষ্ঠিত হবে দোয়া ও আখেরি মোনাজাত। পরে উপস্থিত ভক্ত-আশেকানদের মাঝে তবারক বিতরণ করা হবে।

অনুষ্ঠানে ধর্মপ্রাণ আশেকানে গাউসুল আজম (রা.), মুরিদ ও ভক্তদের আন্তরিকভাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন আওলাদে বাবা জান কেবলা ও শাজ্জাদানসীন সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতী।

সর্বশেষ