চট্টগ্রামের বোয়ালখালী

দলের দুঃসময়ে প্রতিকূলতা উপেক্ষা করে মাঠে সক্রিয় ছিলেন শাহিদা আক্তার সেফু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শকে বুকে ধারণ করে দলের দু:সময়ের একজন সক্রিয় কর্মী হিসেবে মামলা-হামলার ভয় উপেক্ষা করে মাঠে সরব ছিলেন শাহিদা আক্তার সেফু।

বিগত ৩০ বছর ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে বিভিন্ন পদে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও বিশ্বস্ততার সহিত দায়িত্ব পালন করে আসা শাহিদা আক্তার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০ নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের চম্পা তালুকদার বাড়ির শিক্ষক নেতা মরহুম জসিম উদ্দিন তালুকদারের সহধর্মিণী।

শাহিদা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি ও উপজেলা মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বোয়ালখালী উপজেলা পরিষদের দুইবার মহিলা ভাইস চেয়ারম্যান (২০০৯-২০১৮) নির্বাচিত হয়েছেন। এছাড়াও (২০০৪-২০০৮) সালে ১০ নং আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

তৃণমূল থেকে উঠে আসা এই নেত্রীর রাজনৈতিক পথচলা কোনো মনোরম পথ ছিল না, বরং চ্যালেঞ্জ, প্রতিকূলতা এবং নিরবচ্ছিন্ন সংগ্রামে পরিপূর্ণ ছিল।

দলের একজন সক্রিয় কর্মী হিসেবে বিএনপিকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ও দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিজের অবস্থান থেকে রাজপথের কর্মসূচি, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কিংবা স্বৈরাচার পতনে দলের আন্দোলন, সংগ্রামের প্রতিটি ধাপে
সবখানেই ভুমিকা রেখে যাওয়া শাহিদা আক্তার বলেন, রাজনীতি শুধু ক্ষমতার প্রতিযোগিতা নয়; এটি ত্যাগ, সাহস, আদর্শ ও দীর্ঘদিনের সংগ্রামের ফসল।

বর্তমানে বিএনপি সরকার খুব শীঘ্রই গঠন করবেন সংরক্ষিত নারী আসন। চট্টগ্রাম থেকে প্রার্থী হতে অনেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন । এবিষয়ে কথা বললে শাহিদা আক্তার বলেন, রাজনীতি ও জনসেবা তার কাছে পেশা নয়, এক ধরনের নেশা, আদর্শের প্রতি গভীর অঙ্গীকার। এই নেশাই তাকে প্রতিকূলতার মাঝেও অনুপ্রাণিত করেছে।

আমি রাজনীতি করছি দেশ এবং মানুষের কল্যাণের জন্য। জনগণের যে ভালোবাসা পেয়েছি সেটাই আমার বড়ো পাওয়া। আমি প্রার্থী হবো বিষয়টি জনগণের উপর নির্ভর করবে এবং দলের হাইকমান্ডের দিক-নির্দেশনাকে প্রাধান্য দিতে চাই। দলের সিদ্ধান্তই হবে চুড়ান্ত সিদ্ধান্ত।

দলের নীতি নির্ধারকরা আমাকে যা দায়িত্ব দিবে আমি সেটাই পলন করবো। তবে এই মুহুর্তে আমাদের নৈতিক দায়িত্ব হলো সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করা।

সর্বশেষ