পেকুয়া উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির প্রথম সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভার আহ্বায়ক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিনিধিরা, পর্যটন ব্যবসায়ী ও অন্যান্য সমাজসেবী ব্যক্তিবর্গ। সভায় আইজেক প্রকল্পের পক্ষ থেকে দলনেতা মো. ইব্রাহিম খলিল ভূঁইয়া প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি জানান, আইজেক প্রকল্পের আওতায় ৪০০ জন উদ্যোক্তা ও লিঙ্গ সংবেদনশীল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ৫০ জনকে ব্র্যান্ডিং সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ১৫টি উঠান বৈঠক মাধ্যমে পর্যটন সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জ ও সুযোগ চিহ্নিত করা হয়েছে এবং ২০ জন নারী উদ্যোক্তাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে।

সভায় বক্তারা পেকুয়া উপজেলার সম্ভাবনাময় পর্যটন মগনামা ঘাট ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পর্যটন কেন্দ্র স্থাপনের পরামর্শ দেন। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার প্রয়োজনীয়তা এবং পর্যটন সম্পর্কিত বিভিন্ন স্থানগুলির উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আহ্বায়ক মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, পেকুয়া উপজেলায় পর্যটন শিল্পের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা গেলে বেকারত্ব কমানোর পাশাপাশি পর্যটননির্ভর উন্নয়নও সম্ভব হবে।”

তিনি আইএলও ও এনরুটের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে পেকুয়া উপজেলার পর্যটন ব্যবস্থার উন্নয়নে একসাথে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটি গঠনের ঘোষণা দেন এবং পর্যটন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও জনগণের মধ্যে সমন্বয় করার কথা জানান।

সর্বশেষ