লাল শাড়িতে সেজে উঠার স্বপ্ন থেমে গেলো সড়কের নির্মমতায়

মাত্র কয়েকদিন পর, ৬ জুলাই ছিল তার বিয়ের দিন। সাজসজ্জা, আত্মীয়-স্বজনের আনাগোনা আর লাল শাড়ির স্বপ্নে বিভোর ছিলেন কক্সবাজারের রামু উপজেলার পূর্ব রাজারকুল গ্রামের তরুণী রিমঝিম বড়ুয়া।

কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। নির্মম এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তাঁর জীবন, থেমে গেলো একটি নতুন জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা তরুণীর সব স্বপ্ন।

আজ সোমবার সকাল ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের পানিরছড়া এলাকায় পূরবী পরিবহন ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন রিমঝিম বড়ুয়ানসহ আরও দুজন। দুর্ঘটনায় নিহত অপর দুইজন হলো সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব পাতলী গ্রামের ব্যবসায়ী হাবিব উল্লাহ ও তার ছেলে রিয়াদ।

জানা গেছে, চলতি বছরের ৬ জুলাই নির্ধারিত ছিল তার (রিমঝিম) বিয়ে। কিন্তু বিয়ের লাল শাড়ি পড়ার আগেই রক্তে লাল হয়ে হাসপাতালের মর্গে যেতো হলো তাকে।

এদিকে রিমঝিমের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার স্বজনরা আবেগঘন স্ট্যাটার্স দিয়ে লিখেন, লাল শাড়িত তোকে দেখা হলোনা, ওপারে ভালো থাকিস বোন।

সর্বশেষ