লিসবনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন’র বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা

পর্তুগালের রাজধানী লিসবনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন পর্তুগালের উদ্যোগে ‘নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা’ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) লিসবনের কেইল দো আমারাল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার। দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, র‍্যাফেল ড্র এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সমাহার।

খাবারের তালিকায় স্থান পায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা, শিশুদের জন্য বিরিয়ানি এবং দেশীয় নানা ধরনের ভর্তা, ভাজা মাছসহ বৈশাখী পান্তা। এসব আয়োজন প্রবাসে বাঙালির শিকড় ও সংস্কৃতিকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।

আয়োজকরা জানান, এ ধরনের অনুষ্ঠান প্রবাসে বসবাসরত বাঙালিদের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

মো. মাসুদ রানা ও মো. রিদওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন সাইফুল ইসলাম জয় ও মোজাম্মেল হোসেন। অতিথি বরণে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইকবাল চৌধুরী, আশরাফুল আলম, মো. আলাউদ্দিন ও আহমদুর রহমান।

আপ্যায়ন ব্যবস্থাপনায় ছিলেন নাছিরুল আলম সাইমন, আব্দুল্লাহ আল জিহাদ, শ্রী প্রমল দা, ইমদাদুল হক রিফাত, রাফি ও মোহাম্মদ কাইয়ুম উদ্দিন। উপহার ও কুপন বিতরণে দায়িত্ব পালন করেন আবুল কাশেম, হেলাল উদ্দিন, মো. জিয়া উদ্দিন ও মোহাম্মদ শাহিন। ক্রীড়া আয়োজন পরিচালনা করেন তাওহীদুল আলম, পাশা, মো. ইমরান, মানিক ও মুসলেহ।

সর্বশেষ