দলীয় সমর্থনে জীবনবৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন পাওয়ার প্রত্যয়ে ৩নং রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই কমিটির কাছে জীবনবৃত্তান্ত জমা দিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল বিন মনির।

শনিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সার্চ কমিটির কাছে দলীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের জন্য জীবনবৃত্তান্ত জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য মাস্টার ইউচুপ, আবদুল হক মেম্বার, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, মতিউর রহমান, আবছার, মোখতার, সোলাইমান, মোহাম্মদ ছৈয়দ, মোহাম্মদ ফোরকান, শাহজাহান, মোহাং মনু, মোহাম্মদ জসিম, আলী আহমেদ, মোহাং নাছির, মোহাম্মদ ইউনুস, উপজেলা যুবদল নেতা শোয়াইবুল ইসলাম, তারেক হেলাল, সালাউদ্দিন সরওয়ার, মোহাম্মদ ফারুক, আবদুল মান্নান, শাহজাহান, দিদার, ফারুক আজম, ইসমাইল, মোহাম্মদ নুরু, ওয়াহিদ, নেজাম, ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আবদুল হান্নান, উপজেলা ছাত্রদলের রাশেদুল বাশার, তানভীর ফাহিম, হেলাল, রোকন, রিদুয়ান, আয়াত, বটতলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিব, সহসভাপতি আশিকুর রহমানসহ অনেকে।

সর্বশেষ