শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সেরা দশ ট্রাভেল এজেন্সির তালিকায় সিটিকম ও আরবিসি ইন্টারন্যাশনাল

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সেরা দশ ট্রাভেল এজেন্সির তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান সিটিকম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি ও আরবিসি ইন্টারন্যাশনাল। এয়ারলাইন্সটির ‘সেলিব্রেটিং ১০ ইয়ার্স’ শীর্ষক বিশেষ আয়োজন উপলক্ষে এ স্বীকৃতি দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান শাহিদুল ইসলাম চৌধুরী পুরস্কার গ্রহণ করেন। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ও রিজিওনাল ম্যানেজার তাঁর হাতে প্রতিষ্ঠান দুটির পক্ষে যথাক্রমে চতুর্থ ও সপ্তম স্থান অর্জনের পুরস্কার তুলে দেন।

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এই স্বীকৃতিকে প্রতিষ্ঠান দুটির ব্যবসায়িক সাফল্য ও ধারাবাহিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। দেশের ট্রাভেল ও পর্যটন খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে এ অর্জন ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সর্বশেষ