মিরসরাইয়ে এমপি নুরুল আমিনের পক্ষে বিএনপি নেতা আলমগীরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন এমপির পক্ষে মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন জাসাস মিরসরাই উপজেলার সহ সভাপতি ও ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. আলমগীর। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষজনের খোঁজখবর নেন।

স্যোসাল এইড ফাউন্ডেশনের অর্থায়নে মোঃ আলমগীর উপজেলার সাদুরবাজার এলাকার শ্রী শ্রী মাতৃমন্দির, মঘাদিয়া হিন্দুপাড়া মন্দির ও মঘাদিয়া দাসপাড়া মন্দির পরিদর্শন শেষে প্রতিটি পূজামন্ডপে নগদ ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা ও বস্ত্র সহায়তা প্রদান করেন। এছাড়াও দূর্গাপূজার নিরাপত্তায় নিয়োজিত গ্রাম পুলিশের সদস্য-সদস্যাদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

স্যোসাল এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আলমগীর হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন, আমাদের এমপি নুরুল আমিনকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আপনারা এমন একজন মানুষ পেয়েছেন যিনি আপনাদের জন্য এক অভয়াশ্রম। সম্প্রতি তিনি বলেছেন, শান্তির জনপদ মিরসরাইয়ের আর কোন পূজামণ্ডপে আগামীতে পুলিশ পাহারার দরকার হবেনা।

তিনি আরও বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপি সরকারের আমলে অতিতেও সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেছে, আগামীতেও করবে। আবহমান কাল থেকে শুরু করে আমাদের এ অঞ্চলে হিন্দু মুসলিম মিলেবিশে বসবাস করেছে। কখনো টু শব্দ হয়নি। হিন্দু মুসলিম ভাই ভাই। ধর্ম যার যার হলেও এ উৎসব আমাদের সবার।

এর আগে সকালে মঘাদিয়া ইউনিয়নের মাস্টার পাড়া দেবালয় পূজামণ্ডপ সংলগ্ন সড়কের ভাঙা অংশ সংস্কার করেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শন ও রাস্তা সংস্কারকালে উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দিদারুল আলম, আবুল কাশেম, আবুল হোসেন ভেন্ডার, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, বিএনপি নেতা আবুল কালাম, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাক এছাক মিয়া খানসাব, সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, মিরসরাই থানা যুবদলের সদস্য আজাদ হায়দার রাজিব, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল হক, ইউনিয়ন যুবদল নেতা আবুল কালাম, মাস্টারপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম রায়, সাধারণ সম্পাদক মিঠু নাথ, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আরিফসহ প্রমুখ।

সর্বশেষ