মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বারইয়ারহাট কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী।
জাতীয়তাবাদী ছাত্রদল ক্রীড়া কমিটির উদ্যোাগ আয়োজিত টুর্ণামেন্টের প্রথম খেলায় বারইয়ারহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাথে হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ফুটবল একাদশ প্রতিদ্বন্ধিতা করেন।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, ছাগলনাইয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব জসীম উদ্দিন কমিশনার, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, জসীম উদ্দিন ভেন্ডার, কামরান সরোয়ার্দি হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, বিএনপি নেতা হাসানুজ্জামান সানি, বিএনপি নেতা শফিকুল ইসলাম শিমুল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মোহন দে, মিরসরাই উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির আহবায়ক তরিকুল ইসলাম বাবু, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহবায়ক শরীফুল ইসলাম বাদশা।
প্রধান অতিথি নুরুল আমিন এমপি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও খারাফ কাজ থেকে বিরত রাখে। আমাদের তরুণ প্রজন্মের সামনে এখন একটি বড় সমস্যা হচ্ছে মাদক। বিশ্বব্যাপী কম-বেশি থাকলেও আমাদের এখানে এর প্রকোপ আশঙ্কাজনক। তাদের ব্যস্ত রাখতে টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন ৫ হাজার দর্শক।









