মিরসরাইয়ে খাইশি লিঞ্জারির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে খাইশি লিঞ্জারি বাংলাদেশ কোম্পানি লিমিটেড। শনিবার (২৩ নভেম্বর) মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানটির উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির আওতায় অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। রোপণের জন্য নির্ধারিত গাছের মধ্যে রয়েছে চালতা, নিম, ছাতিয়ান, উদাল, বুদ্ধ নারকেল, পদ্ম, ডালিম, সোনালু, বট, চালতা ও বহেরা।

এসময় খাইশি লিনজেরি বাংলাদেশ লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক শিয়াও হংশি, তত্বাবধায়ক প্রকৌশলী কায়সার রহমান, কাউন্সিলর কালাচাঁদ সমাদ্দার, হেড অব এইচ আর এডমিন কম্পায়েন্স মাহমুদ আলম সিদ্দীকি, জামান উল্ল্যাহ সহ বেপজা ও খাইশি লিনজেরি বাংলাদেশ লিমিডেটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলা এবং কারখানার কর্মপরিবেশকে আরো পরিবেশবান্ধব গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এবিষয়ে খাইশি লিনজেরি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মাহমুদ আলম সিদ্দীকি বলেন, খাইশি লিনজেরি বাংলাদেশ কেবল উৎপাদনশীলতায় নয় বরং পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতা পালনেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ধাপে ধারে এক হাজার গাছ রোপন করবো।

খাইশি লিনজেরি বাংলাদেশ লিমেটেডের ব্যবস্থাপনা পরিচালক শিয়াও হংশি বলেন, আমাদের অনেকগুলো সামাজিক কর্মসূচির মধ্যে বৃক্ষরোপন একটি। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই।

মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ এর নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব বলেন, খাইশি’র এটি সময় উপযোগী উদ্যোগ। সরকারি ভাবে আমরাও কিছু গাছ রোপন করেছি। তবে মাটিতে লবনাক্ততার কারণে গাছ রক্ষণাবেক্ষণ একটু চ্যালেঞ্জিং। খাইশি লিনজেরির এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

সর্বশেষ