মিরসরাইয়ের আবুতোরাব বাজারে হ্যাভেন বেকার্সের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, যুগ্ম আহবায়ক নুরুল আবছার, মিরসরাই থানা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব আলা উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুর হোসেন মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন, আবুতোরাব বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইমাম হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোরুম উদ্বোধন উপলক্ষে আগত অতিথি ও স্থানীয়দের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।
হ্যাভেন বেকার্সের জিএম মধু বাবু বলেন, আবুতোরাব বাজার ও আশপাশের এলাকার মানুষের চাহিদা পূরণে মানসম্মত বেকারি পণ্য সরবরাহের লক্ষ্যেই শোরুমটি চালু করা হয়েছে। মধ্যবিত্ত ও নিম্ম-মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার কথা মাথায় রেখে আমাদের সকল শো রুমে প্রায় অর্ধশত প্রকারের মিষ্টি রয়েছে। এছাড়াও আমাদের চিকেন শর্মা আইটেমটি ইতোমধ্যে ভোক্তাদের কাছে জনপ্রিয়তা লাভ করেছে।









