মিরসরাইয়ের মঘাদিয়ায় নুরুল আমিন এমপি গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্বোধন

মঘাদিয়ায় নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে মঘাদিয়া নুরুল আবচার চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ৩ নং ওয়ার্ড বনাম ৬ নং ওয়ার্ডের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, বেসরকারি কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, মঘাদিয়া জমিদার বাড়ির সন্তান মোস্তাক আহমেদ চৌধুরী শাম্মী, মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল, মিরসরাই উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন, মিরসরাই উপজেলা জাসাসের সভাপতি মেশকাত হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট এরফান উদ্দিন, সাবেক সদস্য সচিব মোঃ আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক যাকারিয়া মহিউদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক রবিউল হোসেন, ফেরদৌস কবির, ১৩ নং মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুর হোসেন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুর রহমান, খোরশেদ আলম, মিরসরাই উপজেলা যুবদলের প্রধান সমন্বয়ক এসএম সুমন, সমন্বয়ক হারুন রশিদ, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাবুল মিয়া, মঘাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সহ সভাপতি আমজাদ হোসেন জিহান, যুগ্ম সম্পাদক কাউসার বাবু, মাঈন উদ্দিন টিপু, মিরসরাই উপজেলা ক্রীড়া কমিটির আহবায়ক তরিকুর ইসলাম বাবু, সদস্য সচিব নাঈম সরকার, মঘাদিয়া ইউনিয়ন ক্রীড়া কমিটির আহবায়ক তৌহিদ সাগর, সদস্য সচিব আসিফ নূর খান প্রমুখ।

সর্বশেষ