চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে মঘাদিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন সড়ক হেঁটে পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। এসময় তিনি স্থানীয়দের দুর্ভোগের কথা শোনেন এবং সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ সড়কগুলোর তালিকা তৈরি করেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে মঘাদিয়া ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া, চলাচলের অনুপযোগী ও কাঁচা সড়কগুলো ঘুরে দেখেন সংসদ সদস্য। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সড়কগুলোর বর্তমান অবস্থা, যাতায়াতের সমস্যা ও সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া জনদুর্ভোগ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। সরকারি বরাদ্দের মাধ্যমে পর্যায়ক্রমে এসব সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী শরীফ উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আলমগীর, মিরসরাই উপজেলা জাসাসের সভাপতি মেশকাত হোসেন চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন, সাবেক আহবায়ক এডভোকেট এরফান উদ্দিন, সাবেক সদস্য সচিব এম আলাউদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, রবিউল হোসেন, ফেরসৌস কবির, এম হেলাল উদ্দিন, বিএনপি নেতা সাইফুর রহমান, মিরসরাই উপজেলা যুবদলের প্রধান সমন্বয়ক এসএম সুমন, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ, সভাপতি মোঃ বাবুল মিয়া, সাধারণ সম্পাদক এছাক মিয়া খানসাব, মঘাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম, মঘাদিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শাহীন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিন উদ্দিন, যুবনেতা নূর মোহাম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আমজাদ হোসেন জিহান, যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার বাবু, মাঈন উদ্দিন টিপু, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন, মঘাদিয়া ইউনিয়ন ক্রীড়া পরিষদের আহবায়ক তৌহিদ সাগর, সদস্য সচিব আসিফ নূর খানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









