বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সিদ্ধান্তে কোতোয়ালি ও চকবাজার থানা ছাত্রদলের দুই নেতার সাংগঠনিক পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন নাবিল ও চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামিদ হোসেন।
সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের মহানগর শাখার সিদ্ধান্ত অনুযায়ী শাহাদাত হোসেন নাবিল ও হামিদ হোসেনের সাংগঠনিক পদের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তাঁরা নিজ নিজ পদে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা আল মামুন সাদ্দাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।









