আনোয়ারা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের হিফজ প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রামের আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ৩১তম কেন্দ্রীয় ও আনোয়ারা উপজেলা শাখার পঞ্চম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে চারটি বিভাগে ৪৭ জন প্রতিযোগী বিজয়ী হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে উপজেলার বৈরাগ ইউনিয়নের আমানউল্লাহ পাড়ায় হযরত ওমর বিন খাত্তাব (রা.) তাহফিজুল কুরআন মাদরাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০ জন বিচারকের মাধ্যমে প্রতিযোগীদের মেধা যাচাই করা হয়।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আনোয়ারা উপজেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মারুফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ কারী মাওলানা মিজানুর রহমান আনোয়ারী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাফকো কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আবুল হোসাইন, তানযীমুল কুররা বাংলাদেশের সেক্রেটারি মাওলানা ক্বারি সাইফুল্লাহ, বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মুছা তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও মোতোয়াল্লী হাজী আবুল কালাম সওদাগর এবং ব্যবসায়ী এম এ সবুর হাসান।

প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ। সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল মোস্তাফা। এ ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আবু সাঈদ, লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিজানুর রহমান এবং সাতকানিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলার সদস্য হাফেজ মাওলানা আবদুল মজিদ।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় ৫ পারা বিভাগে ১৫ জন, ১০ পারা বিভাগে ১৫ জন, ২০ পারা বিভাগে ১০ জন এবং ৩০ পারা বিভাগে ৭ জনসহ মোট ৪৭ জন বিজয়ী হয়। বিজয়ীদের অর্থ সম্মাননা, ক্রেস্ট, সনদ ও জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইয়েসকার্ড দেওয়া হয়। অন্য অংশগ্রহণকারীদেরও সম্মাননা হিসেবে সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা ক্বারি মাওলানা ফোরকান মাহমুদ, মাওলানা মোকাদ্দেছ হোসাইন তোরাবী, হাফেজ মাওলানা আলাউদ্দীন, সহসভাপতি হাফেজ শহিদুল্লাহ আনোয়ারী ও হাফেজ এখলাছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মহিউদ্দীন মনজুর, সাংগঠনিক সম্পাদক হাফেজ আবদুল আজিজ ফয়সালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের সনদ বিতরণ করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনা এবং হাফেজে কোরআন ও সংশ্লিষ্ট সবার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ