‎মিরসরাইয়ের মঘাদিয়ায় বিএনপি নেতা আলমগীরের উঠান বৈঠক, মসজিদ-মাদরাসায় অনুদান

‎চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর গ্রামে উঠান বৈঠক করেছেন বিএনপি নেতা মো. আলমগীর। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আয়োজিত এ বৈঠকে তিনি স্থানীয় মা-বোনদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপি নেতা নুরুল আমিন এমপির সালাম পৌঁছে দেন।
‎
‎মো. আলমগীর মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা জাসাসের সহসভাপতি।


‎
‎উঠান বৈঠক শেষে তিনি হাসিমনগর নুরানী মাদরাসা নির্মাণকাজের জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ ছাড়া বিভিন্ন মসজিদ-মাদরাসা এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা দেন।


‎
‎এর মধ্যে ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল মতিনের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা এবং একই ওয়ার্ডের সঞ্জু দাসকে ৩ হাজার টাকা সহায়তা দেন তিনি। এ ছাড়া হাসিমনগর দক্ষিণ জামে মসজিদের মাইক কেনার জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
‎
‎স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এসব সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
‎

সর্বশেষ