মিরসরাইয়ে ফেনাপুনী যুব উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এ ফাইনালে টাইব্রেকারে ফাইটার্স অব মিরসরাইকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ওয়েস্ট পোলমোগরা ফুটবল দল।
শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ের লড়াই শেষে টাইব্রেকারে জয়-পরাজয় নির্ধারিত হয়।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফেনাপুনী যুব উন্নয়ন সংঘের সভাপতি আকবর হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আজিজুল হক, মো. হকসাব, জাহাঙ্গীর আলম, আবু তাহের, নুরুল মোস্তফা ও কামরুল হাসান। এ সময় সংগঠনের সদস্য আজমির হোসেন, জাহেদ শিবলু, মাসুদ পারভেজ, ওবাইদুল হক টিটু, আলাউদ্দিন, হৃদয়, সোহাগ, সাকিব ও সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।









