কাউন্টার ন্যারেটিভ সেলের প্রবাসী কমিটির সহ-সভাপতি হলেন মিরসরাইয়ের ওমর ফারুক

কাউন্টার ন্যারেটিভ সেলের (সিএনসি) প্রবাসী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সন্তান মো. ওমর ফারুক। গত ১২ নভেম্বর প্রকাশিত সংগঠনটির অনুমোদিত কমিটির তালিকায় তাঁর নাম সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে সংগঠনের কার্যক্রমে যুক্ত থাকবেন।

মো. ওমর ফারুক বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের উপদেষ্টা ও সংগঠনটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি। প্রবাসীদের অধিকার, স্বার্থ সংরক্ষণ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন।

কাউন্টার ন্যারেটিভ সেলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল প্ল্যাটফর্মে দেশবিরোধী অপপ্রচার ও গুজব রুখে সঠিক তথ্য তুলে ধরার লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করছে। এ কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করতে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সমন্বয়ে প্রবাসী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের সন্তান ওমর ফারুকের এ নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে তাঁর পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ