মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা

‎মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর অধিনে অনুষ্ঠিত মারকায পরীক্ষা ২০২৬ এ উত্তীর্ণ ২০জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ‎শনিবার (১৪ নভেম্বর) বিকালে মাদ্রাসা মসজিদে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইের সংসদ সদস্য নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম।

‎এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আব্দুল আজিজ, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন প্রমুখ।
‎
‎সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা এই দেশের ইসলামের ধারক বাহক। তারাই ইসলামী শিক্ষার অর্জন ও প্রচারের মধ্য দিয়ে ইসলামের ঝান্ডা কে ধরে রেখেছে। কিন্তু দুঃখের বিষয় এই মাদ্রাসা পড়ুয়াদের একটি অশুভ শক্তি আকিমুদদ্বিন এর অপব্যাখ্যা দিয়ে সংঘাতের দিকে এগিয়ে দিচ্ছে। তাই আমাদের মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের অনুরোধ করবো এই অশুভ শক্তির ব্যাপারে সতর্ক থাকতে। তাদের কোন প্রকার অপব্যাখ্যায় যেন বিব্রান্ত হয়ে বিপথে না যায়।

সর্বশেষ