মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপে মঘাদিয়াকে হারাল ওয়াহেদপুর

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ের সপ্তম খেলায় মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া দলকে ১-০ গোলে হারিয়েছে ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া দল।

রোববার (১৫ নভেম্বর) মিরসরাই মিনি স্টেডিয়ামে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল ক্রীড়া কমিটির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচে ওয়াহেদপুরের হয়ে একমাত্র গোলটি করে ম্যাচ সেরা নির্বাচিত হন রাফি।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব জাহিদ হুসাইন, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন মিয়া, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব ইমাম হোসেন বাবলু, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন, সদস্যসচিব আলা উদ্দিন ও সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস এম সুমন, পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান ও সদস্যসচিব বোরহান উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন ও সদস্যসচিব মাঈন উদ্দিন, ছাত্রদল নেতা ফরহাদ হোসাইন, উপজেলা ক্রীড়া ছাত্রদলের আহ্বায়ক তরিকুর রহমান বাবু ও সদস্যসচিব নাঈম সরকার, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন মোহাম্মদ মাসুম ও সদস্যসচিব ইনজামামুল হক ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

উল্লেখ্য, মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১৬২টি ওয়ার্ডের দল প্রথমবারের মতো এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ওয়ার্ড পর্যায়ের খেলা শেষে বর্তমানে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের খেলা চলছে।

সর্বশেষ